বিশ্বাস
বিশ্বাস—আমার কাছে এক অমূল্য অনুভব!
এই পৃথিবীতে কিছু অনুভূতি থাকে, যেগুলো ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না। তার মধ্যে অন্যতম হলো "বিশ্বাস"।
যখন কেউ আমাকে বিশ্বাস করে, তখন মনে হয় আমি তার জীবনের একটি নিরাপদ আশ্রয়। এই অনুভূতিটাই আমার মন ছুঁয়ে যায়।
আমি বিশ্বাস ভাঙতে পারি না। আর সেটা কখনো করতেও চাই না। কারণ, কারও বিশ্বাস ভেঙে দেওয়া মানে তার হৃদয় ধুসর অন্ধকারে ঢেলে দেওয়া।
আমি সবসময় চেষ্টা করি সবাইকে সম্মানের সাথে কথা বলতে। মানুষের সাথে আচরণে নম্রতা আর সৌজন্য বজায় রাখা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
আমি এমন কেউ নই, যে নিজের কথা বলার ছলে অন্যের মনে কষ্ট দিয়ে বসি। কেউ কষ্ট পেলে, আমার নিজেরই ঘুম হারাম হয়ে যায়।
মানুষের মনকে মূল্য দিই, তাদের অনুভবকে শ্রদ্ধা করি।
এই জীবনে যা অর্জন করতে চাই, তার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে মানুষের মন জয় করার ইচ্ছা।
আমার কাছে ভালোবাসা আর সম্মান, বিশ্বাসের ওপর গড়ে ওঠে।
আর সেই বিশ্বাস ভেঙে ফেলাটা, আমি নিজের অপমান বলেই মনে করি।
Comments
Post a Comment