ভুল করলে মানুষটাই খারাপ হয়ে যায়?
একটা ভুলের জন্য যদি কেউ চিরদিনের মতো ইগনোর করে দেয়, তাহলে কি বলার কিছু থাকে? আমরা তো সবাই মানুষ, কখনো না কখনো ভুল হতেই পারে। কিন্তু সেই ভুলের জন্য যদি ক্ষমা না মেলে, যদি অনুশোচনাও কাউকে ফিরে আনতে না পারে—তাহলে বড্ড কষ্ট হয়।
হ্যাঁ, আমি ভুল করেছি। আমি সেটা স্বীকার করি। আমি অনুতপ্ত, আমি লজ্জিত। সময়ের চাপে বা আবেগের ভুলে যা ঘটেছে, সেটা ইচ্ছাকৃত ছিল না। তবুও যদি আমার অনুশোচনা মূল্যহীন হয়, তাহলে কি আর করার আছে?
শুধু এটুকুই বলার ছিল—ভুলকে বুঝে নেওয়া আর মানুষকে সুযোগ দেওয়া অনেক বড়ো একটি মানবিকতা।
Comments
Post a Comment