বিশ্বাস থেকে অবিশ্বাস
কাউকে সত্যিকার অর্থে ভালোবাসাটা একটা ঝুঁকির খেলা।
অনেক দ্বিধা পেরিয়ে, পারিবারিক বাধা উপেক্ষা করে, নিজের ভেতরের ভয়কে চাপা দিয়ে যখন কেউ একজনের দিকে এগিয়ে যায়, তখন সে শুধু সময় দেয় না, নিজেকেও দেয়। কথায়, দেখায়, ওয়াদায় গড়ে ওঠে একটা পুরো পৃথিবী।
তারপর একদিন বিচ্ছেদ হয়।
আর সেই পৃথিবীটা ভেঙে না পড়ে বরং মাথার ভেতর আটকে যায়। রাতের নিস্তব্ধতায় পুরনো কথাগুলো ফিরে আসে, ঘুম আসে না, অথচ ভোলাও যায় না।
এরপর অনেকেই সিদ্ধান্ত নেয় আর না। নতুন কাউকে চেনার দরকার নেই, কথা বলার দরকার নেই।
কিন্তু আসল কথা হলো, মানুষ আসলে দুটো ভুল করে।
প্রথম ভুল, ভুল মানুষকে বিশ্বাস করা।
দ্বিতীয় ভুল, সেই ক্ষতের ভয়ে সঠিক মানুষকেও অবিশ্বাস করা।
একটা পুরনো ট্রমা, কিংবা আবার স্মৃতির বোঝা জমে যাওয়ার ভয়, এই দুটোই মানুষকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। সে আর কাউকে কাছে আসতে দেয় না, কারণ সে ভাবে এটাই বুদ্ধিমানের কাজ।
Comments
Post a Comment