টক্সিক মানুষ থেকে দূরে থাকাটা আত্মপ্রতিরক্ষার অংশ...

সব সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই—বিশেষ করে যদি সেটা মানসিক শান্তি নষ্ট করে। টক্সিক মানুষরা সবসময় আপনাকে দোষারোপ করবে, আপনার সফলতায় ঈর্ষান্বিত হবে, আর আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করবে।

তারা নিজের ভুলগুলো ঢেকে রাখতে অন্যকে দোষ দেয়, সবসময় মনোযোগের কেন্দ্রে থাকতে চায়, এবং আপনার প্রতিটি সাফল্যকে তুচ্ছ করে।

টক্সিক মানুষরা আপনাকে ধ্বংস করার আগেই, তাদের থেকে দূরে সরে যান।
সব সম্পর্ক রাখার নয়—কিছু সম্পর্ক ছাড়াও জীবন অনেক শান্তিপূর্ণ হয়।
নিজেকে ভালোবাসুন, সীমা টানুন। আত্মসম্মান বিসর্জন নয়, সুরক্ষা প্রয়োজন।

ভালোবাসা মানেই চোখ বন্ধ করে সহ্য নয়।
যদি সে আপনাকে ছোট করে, সন্দেহ করে, কন্ট্রোল করে—তবে সেটা ভালোবাসা নয়, টক্সিকিটি।
ভালোবাসা মুক্তি দেয়, বোঝা নয়। নিজের ভালোটা আগে ভাবুন।

টক্সিক মানুষ থেকে দূরে থাকুন। এটা অহংকার নয়—এটা আত্মসম্মান।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন।

স্মার্ট হন, সেফ থাকুন। টক্সিক মানুষদের 'না' বলতে শিখুন।

টক্সিক হলে, ক্লোজ নয়—ব্লক!
মানসিক শান্তির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না।

Comments

Popular posts from this blog

বিশ্বাস থেকে অবিশ্বাস

তার অপেক্ষায়...

একতরফা প্রেম এবং অসমাপ্ত গল্প