প্রিয় মানুষের কাছে ফিরে যাওয়া...


কখনো কখনো আমরা প্রিয় মানুষের কাছ থেকে দূরে যেতে চাই — হয়তো অভিমান থেকে, হয়তো আত্মসম্মান বাঁচাতে। মনে হয়, দূরে গেলে নিজের ভেতরের ভার হালকা হবে। কিন্তু সত্যি কি পারি?
প্রতিটি দূরে যাওয়ার চেষ্টাই শেষমেশ ব্যর্থ হয়, কারণ হৃদয়ের টানটা কখনোই মিথ্যে হয় না।

শেষমেশ আবার ফিরে যাই সেই চেনা মুখটার কাছে, সেই কণ্ঠস্বরের কাছে, যেখান থেকে দূরে যাওয়ার কথা ভাবাটাই ছিল ভুল।
প্রিয় মানুষ মানে তো একরাশ প্রশ্রয়, অভিমান আর ভালোবাসার মিশেল...

যে ফিরে আসে, সে হারেনি— সে ভালোবাসার জয় নিয়ে ফিরে আসে।

Comments

Popular posts from this blog

বিশ্বাস থেকে অবিশ্বাস

তার অপেক্ষায়...

একতরফা প্রেম এবং অসমাপ্ত গল্প