তোমায় দেখেই মুগ্ধ আমি


আমি নই ফুটন্ত সুবাসিত লাল গোলাপ,
প্রজাপতির রঙিন ডানায় মুগ্ধতা জাগে না আজকাল।
আমি নই নিরব পাহাড়ের সরব ঝর্ণাধারা,
পাল তুলে নদী পাড়ি দেওয়া নৌকাও টানে না আর।

আমি সুবিস্তৃত সাগরের বিশাল জলরাশি,
সবুজে মোড়া দিগন্তজোড়া মাঠেও নেই বিস্ময় আমার।
আমি গোধূলি লগ্নে প্রতীচীর রঙে রাঙা সূর্যাস্ত,
উষা আলোয় ঝিকিমিকি শিশির কণাও রাখে না স্পর্শ।

আমি বসন্তের কুহু ফুলেল সমারোহ নই,
পূর্ণিমা রাতে মধুময় চাঁদেও হারাই না মন।
আমি কিছুতেই মুগ্ধ হই না...
না প্রকৃতির রঙে, না সৌন্দর্যের বিভায়।

তবে—
আমি অপলক মুগ্ধ হই, কেবল তোমায় দেখে।
তোমার শিশুসুলভ ছেলেমানুষি, তোমার দুষ্টু চোখের হাসি,
তোমার মায়াবী মুখ, আর সেই মধুর বাক্যধারা—
এই সবকিছুতেই ডুবে থাকি আমি, প্রতিনিয়ত, নিঃশব্দে।

তুমি যে অনন্য, অদ্বিতীয়, অতুলনীয়—
তা আমি জানি…
আর জানে আমার হৃদয়ের অন্তর্যামী।

Comments