পাব না জেনেও ভালবাসি তারে...
আমি জানি, তাকে কখনোই আর ফিরে পাব না।
জানি, সে এখন আমার জীবনের গল্পে নেই, তবুও তার প্রতি এক অদ্ভুত আসক্তি, এক মায়াবী টান যেন কিছুতেই পিছু ছাড়ে না।
তাকে পাব না জেনেও প্রতিদিন নতুন করে তাকে ভালোবেসে ফেলি।
তার মুখটা মনে পড়ে, তার হাসিটা চোখে ভেসে ওঠে, আর বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে।
জানি, আমার ভালোবাসা আজও নিঃশব্দ, একতরফা।
জানি, সে আর আগের মতো নেই — বদলে গেছে, দূরে চলে গেছে।
তবুও কেন জানি না, আমি প্রতিদিন তাকে মিস করি।
তাকে না দেখেও তার প্রতিচ্ছবি ঘিরে ধরে আমায়, তার না বলা কথাগুলো কান পাতলেই যেন শুনতে পাই।
হয়তো আমি একা, হয়তো আমার অনুভূতিগুলোর কোনো জবাব নেই,
তবুও তাকে ভুলতে পারি না।
প্রতিদিন ইচ্ছে হয় — একবার যদি দেখা হতো!
চুপচাপ তার পাশে বসে থাকতে, এক কাপ কফি হাতে নিয়ে পুরোনো সেই গল্পগুলোর মাঝে হারিয়ে যেতে।
সেই চেনা চোখে আবার একবার তাকাতে, জানতে ইচ্ছে করে, সে কি এখনো মনে রাখে আমাদের শূন্য দুপুরগুলোকে?
সে কি এখনো মনে রাখে সেই না বলা অনুভূতিগুলোকে?
কিন্তু সময় বদলেছে, মানুষ বদলেছে — সে বদলে গেছে।
কতদিন তার মুখ দেখিনি, তার কণ্ঠ শুনিনি, তার সাথে গল্প হয়নি।
তবুও আমার ভেতরের আমি আজও তাকে আগের মতো ভালোবাসে।
ভালোবাসাটা বুঝি এমনই — হিসেব মানে না, পরিণতি চায় না,
শুধু নিরবে ভালোবেসে যেতে চায়, শেষ নিশ্বাস পর্যন্ত।
Comments
Post a Comment